বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো প্রধান জামাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৩, ০৮:২৯আপডেট : ২৯ জুন ২০২৩, ০৮:৪৪

ঈদের আমেজের কাছে হার মেনেছে ঝুম বৃষ্টি। রাজধানীতে ভারী বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীবাসীর সঙ্গে জামাতে অংশ নেন ঢাকার দুই মেয়রসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। 

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

সাড়ে ৭টায় শুরু হয়ে ঈদগাহ মাঠের জামাত শেষ হয় ৭টা ৪০ মিনিটে। পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেখানে ছিলেন না। 

এর আগে সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এই মসজিদে পর্যায়ক্রমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

ঈদের জামাত উপলক্ষে ঈদগাহ মাঠে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ঈদগাহে ঢুকতে হয় সবাইকে। জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না সেখানে। এ জামাতের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।  পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও নামাজের বিশেষ ব্যবস্থা ছিল।

বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে মুসল্লিদের উপস্থিতি ছিল অনেক কম

২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লির জন্য ঈদের জামাতের ব্যবস্থা ছিল এই ঈদগাহে। এছাড়াও মূল প্যান্ডেলের বাইরেও হাজার হাজার মানুষ নামাজ পড়ার ব্যবস্থা ছিল। তবে বৃষ্টির কারণে মুসল্লির সংখ্যা কম হয়েছে। 

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল জাতীয় ঈদগাহে

প্রবল বৃষ্টির মধ্যেই জাতীয় ঈদগাহে দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

ছবি: নাসিরুল ইসলাম। 

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী