খরচের লাগাম টানলো সরকার, গাড়ি বাড়ি জমি কেনা বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৩, ০১:১২আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৫:২৮

সংকটে নিজস্ব খরচের লাগাম টানলো সরকার। গাড়ি, বাড়ি আর জমি কেনা বন্ধ থাকছে আপাতত। রবিবার (২ জুলাই)  জারি করা অর্থ বিভাগের এক পরিপত্রে এ কথা জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, আবাসিক এবং অনাবাসিক খাতে কোনও অর্থ ব্যয় করতে পারবে না সরকারি কোনও প্রতিষ্ঠান। গাড়ি কিনতে পারবে না। তবে কোনও গাড়ির আয়ুষ্কাল ১০ বছর অতিক্রান্ত হলে প্রয়োজনে প্রতিস্থাপন করা যাবে। তবে সে ক্ষেত্রেও অর্থ বিভাগের পূর্বানুমোদন প্রয়োজন পড়বে। কোনও রকম ভূমি অধিগ্রহণ করা যাবে না। অর্থাৎ বার্ষিক উন্নয়ন বাজেটে বরাদ্দ থাকলেও নতুন কোনও প্রকল্প হাতে নিতে পারবে না সরকার। কেবলমাত্র পুরনো প্রকল্প শেষ করা সম্ভব হবে। একইভাবে বিদ্যুৎখাতে বরাদ্দ অর্থের অন্তত ২৫ ভাগ সাশ্রয় করতে হবে। সে ক্ষেত্রে সব ঘরে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা প্রাপ্তি শঙ্কার মধ্যেই পড়বে। এমনকি জ্বালানি তেলেও সরকার ২০ ভাগ সাশ্রয় করার নির্দেশনা জারি করেছে।

পরিপত্রে বলা হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্র সাধনের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে সব মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদফতর/পরিদফতর/দফতর, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালন ও উন্নয়ন বাজেটে বরাদ্দ করা অর্থ ব্যয়ে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব ব্যয় করতে হবে।

এতে শুরুতেই বলা হয়, বিদ্যুৎ খাতে বরাদ্দ অর্থের সর্বোচ্চ ৭৫ শতাংশ; পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দ অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে।

আবাসিক ভবন, অনাবাসিক ভবন, এবং অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দ করা অর্থ ব্যয় বন্ধ থাকবে; অর্থাৎ নতুন কোনও ভবন নির্মাণ করা যাবে না।

মোটরযান, জলযান ও আকাশযান খাতে বরাদ্দ করা অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে ১০ বছরের অধিক পুরনো মোটরযান প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদনক্রমে টাকা খরচ করা যাবে।

ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দকৃত টাকা খরচ বন্ধ থাকবে।

/এসএনএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম