সংসদে সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৩, ২১:২৯আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২১:২৯

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবুল। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে ৩৫, ৪০, ৫৫ এমনকি ৫৯ বছর পর্যন্ত চাকরির বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে একেবারে নিম্ন পর্যায়ে আছে। বয়সসীমা ৩৫ বছর করা হলে বেকার সমস্যা লাঘব হবে।

মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন রেজাউল করিম বাবলু।

দেশে দীর্ঘদিন ধরেই চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলন হচ্ছে। আন্দোলনকারীরা ৩৫ বছর বয়সসীমা করার দাবি করেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দাবি নাকচ করে বয়সসীমা না বাড়ানোর কথা জানিয়ে দেন।

রেজাউল করিম বাবলু বলেন, এখন আমাদের গড় বয়সসীমা ৭০ বছরের বেশি। আমাদের কর্মক্ষমতা বেড়েছে। কর্মক্ষমতার স্থায়িত্বও বেড়েছে।

তিনি আরও বলেন, আমাদের ছাত্র-যুবক সমাজের বিভিন্ন কারণে চাকরির বয়সসীমা ৩০ বছর পার হয়ে যায়। ছাত্রসমাজের বড় একটা অংশ আছে। আমাদের চাকরির বয়সসীমা উন্নত দেশের মতো পরিপূর্ণ অনুকরণীয় না হোক, আংশিক করা হোক। বয়সসীমা ৩৫ বছর করা হলে বেকার সমস্যা দূর হবে।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম