রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথমে চীনের প্রশংসা করলেও তৃতীয় বিজ্ঞপ্তিতে প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ০০:৫৯আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০১:০৪

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি তিনবার সংশোধন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর ৫টা ৪০ মিনিটে প্রথম বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর রাত ১০টা ২৭ মিনিটে দ্বিতীয় সংশোধনী এবং ১০টা ৪৮ মিনিটে তৃতীয় সংশোধনী দেওয়া হয়।

প্রতি সংশোধনীতে বড় ধরনের পরিবর্তন দেখে মনে হয় চীনের রাষ্ট্রদূত নিয়ে বৈঠকের কোন কোণ বিষয় জনগণকে জানাতে হবে, সে বিষয়টি বোঝে উঠছিল না পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী চীনের নেওয়া উদ্যোগের প্রশংসা করলেও তৃতীয় সংশোধনীতে এ ইস্যুতে চীনের প্রশংসা করা হয়নি।

প্রথম বিজ্ঞপ্তিতে কোভিড সময়ে চীনের সহযোগিতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও সাধারণ মানুষের কষ্ঠ, মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক সফলতার বিষয়গুলো উল্লেখ করা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে ত্রিপক্ষীয় কাঠামোর মধ্যে চীনের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী – এ বিষয়টি জানানো হয়।

দ্বিতীয় দফায় সংবাদ বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক সফলতার বিষয়টি সম্পূর্ণভাবে ফেলে দেওয়া হয় এবং বাকি অংশটি ঠিক থাকে।

তৃতীয় দফায় বড় ধরনের পরিবর্তন আনা হয় বিজ্ঞপ্তিতে। সংশোধনীর মধ্যে রয়েছে কোভিড সহযোগিতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও সাধারণ মানুষের কষ্ট এবং মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক সফলতার বিষয়গুলো সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে।

চীন যে পররাষ্ট্রমন্ত্রীকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছে এবং সেটি যে তিনি বিবেচনায় নিয়েছেন, সেই বিষয়টি নতুন তথ্য হিসেবে যুক্ত হয়েছে।  

/এসএসজেড// এসপি/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের