ব্রাসেলসে ইইউ-বাংলা‌দেশ অর্থনৈ‌তিক সুযোগ শীর্ষক সেমিনার

লন্ডন প্রতি‌নি‌ধি
০৬ জুলাই ২০২৩, ১৭:১২আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৭:১২

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশের অর্থনীতির সুযোগ শীর্ষক সেমিনার বুধবার (৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। স্টাডি সার্কেল লন্ডন ও ইউরোপিয়ান ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের আয়োজনে এই সেমিনারে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা নিয়ে মূল প্রবন্ধ ‘বাংলাদেশ: অদম্য উন্নয়ন যাত্রা’ উপস্থাপন করেন স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারপারসন সৈয়দ মজম্মিল আলী।

মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন, বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশের দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর জন করনেট ইলজিয়াস, বাংলাদেশের সাবেক সংসদ সদস্য তারানা হালিম, ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশনের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান রেনজি টিরিনক, বাংলাদেশের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বেলজিয়ামের সংসদ সদস্য মিলান জভের, বিজিএমইএর সভাপতি ফারুক হোসাইন, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন সেমিনারের সভাপতি ইউরোপিয়ান ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের ডিরেক্টর লিল গোথালস।

সেমিনারে বক্তারা বলেন, শত বাধাবিপত্তি পেরিয়ে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেটি বিশ্বের উন্নত দেশের জন্য অনুকরণীয় হতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক, গণতন্ত্রের সূচক, দেশের উন্নয়নের সঙ্গে অর্থনীতির চাকা সচল রেখেছেন। কোভিড, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব সবকিছুতে পেছনে ফেলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অদম্য।

ব্রাসেলসে ইইউ-বাংলা‌দেশ অর্থনৈ‌তিক সুযোগ শীর্ষক সেমিনার

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে বর্ণনা করেছিলেন। এই তলাবিহীন ঝুড়ি ভারতসহ অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় দ্রুত সম্প্রসারিত অর্থনীতিতে পরিণত হয়েছে পৃথিবীর বুকে।

বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এক দশক ধরে, পুরো বিশ্ব বাংলাদেশের অর্থনীতির অভূতপূর্ব অগ্রগতি প্রত্যক্ষ করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার বেশির ভাগ লক্ষ্য অর্জনে দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এমডিজির আওতায় বেশির ভাগ সামাজিক সূচকের লক্ষ্য অর্জনে আমাদের দেশ প্রতিবেশী ভারতকেও ছাড়িয়ে গেছে।

বক্তারা আরও বলেন, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ২২৭ মার্কিন ডলারে। মাথাপিছু আয় (১৯৪৭ মার্কিন ডলার) এবং অনেক মূল অর্থনৈতিক সূচকে বাংলাদেশ দেশ ভারতকে ছাড়িয়ে গেছে। এই উত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ করোনা অতিমারির কারণে বিশ্বের বেশির ভাগ দেশ অর্থনীতির গতি বজায় রাখতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য জাতিসংঘের উন্নয়ননীতি কমিটির (ইউএন সিডিপি) অনুমোদন পেয়েছে। এমনকি অতিমারির আগে দেশে দারিদ্র্যের হার হ্রাস পেয়েছিল ব্যাপক হারে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি ও স্টাডি সার্কেলের উপদেষ্টা সুলতান শরীফ, স্টাডি সার্কেল লন্ডনের সমন্বয়ক জামাল খান।

/এনএআর/
সম্পর্কিত
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
ইউরোপে ট্রাম্পের ইরান যুদ্ধের বিরোধিতার নেতৃত্বে কেন স্পেন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম