সন্ধ্যার মধ্যে বইমেলা শুরু নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব

ফাতেমা আবেদীন
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৩

কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টিতে জবুথবু অমর একুশে গ্রন্থমেলা আজ বুধবার চালু রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইতোপূর্বের ঘোষণা অনুযায়ী মেরামত ও নিরাপত্তা কাঠামো পুননির্মাণের প্রয়োজনে আজ মেলা বন্ধ রাখার কথা থাকলেও বাংলা একাডেমির মহাপরিচালক চাইছেন সন্ধ্যার মধ্যেই মেলা প্রাঙ্গণ খুলে দিতে। কিন্তু, তার এ সিদ্ধান্তে সংশয় প্রকাশ করে প্রকাশকরা বলছেন মেলায় বই প্রদর্শনের জন্য স্টলগুলো এখনও তৈরি নয়। এগুলো ঠিকঠাক করতে তাদের আরও সময় দরকার।

বইমেলা-১

বসন্তের এই সময়টায় সাধারণত বৃষ্টি হয় না। তাই বছরের পর বছর ধরে ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি আয়োজন করে আসছে অমর একুশে গ্রন্থমেলা। কিন্তু, এবারে হঠাৎ করে ঘটে ব্যতিক্রম। আবহাওয়ার পরিবর্তনে বুধবার সকালে রাজধানীর ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়, এরপর  দুপুরে নামে ভারি বৃষ্টি। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় মেলার বইয়ের স্টলগুলো। অনেক স্টলের কাঠামো ভেঙে যায়, উড়ে যায় কোনও কোনওটার ছাদ। বইপত্রও ভিজে নষ্ট হয়ে গেছে অনেক স্টলের। এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে মেলার মূল মাঠে এখন পানিতে থই থই অবস্থা। মেলার মাঠে প্রবেশের মূল নিরাপত্তা বেষ্টনিটিও ঝড়ে পড়ে গেছে। এ অবস্থায় নাস্তানাবুদ প্রকাশকরা চাইছেন মেলাটি আজকের বন্ধ রাখতে। কিন্তু, বাংলা একাডেমির মহাপরিচালক যে কোনও মূল্যে সন্ধ্যার মধ্যে মেলা খুলে দিতে বদ্ধ পরিকর।   

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে মেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে আমরা মেলা বন্ধ রাখবো না। ইতোমধ্যে ফায়ার বিগ্রেডের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে মেলা প্রাঙ্গণে জমে থাকা পানি সেঁচে বের করতে। তিনি আশা প্রকাশ করেন, এই মুহূর্তে যে আবহাওয়া রয়েছে সেটি অব্যাহত থাকলে সন্ধ্যা নাগাদ মেলা শুরু করা সম্ভব হবে।

মেলার ক্ষয়-ক্ষতি কি রকম হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও সে বিষয়ে কোনও নজর দেওয়া সম্ভব হয়নি। আমাদের প্রধান লক্ষ্য যে কোনও মূল্যে মেলা শুরু করা। আমরা সেই চেষ্টাই করছি।   

এদিকে, পুরো মেলার এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পরপরই প্রকাশক ও কর্মচারীরা সবাই মেলা মাঠের দিকে ছুটছেন। অনেকে ভিজে যাওয়া বই বের করে শুকাতে দিয়েছেন। কেউ কেউ ত্রিপল ও কাভার ঠিক করছেন।

তবে অনেকেই নিজেদের বই রক্ষা করতে পারেননি কারণ পানিতে তলিয়ে গেছে স্টল। সেখানে রাখা বই, ব্যানার, ব্যাগ সব নষ্ট হয়ে গেছে। বেশ কয়েকটি প্রকাশনীর পুরো কাঠামো ভেঙে পড়েছে। অন্যদিকে পানিতে ডুবে গেছে অনেক স্টলের প্রাঙ্গণ। পানি সেঁচে বের করে দিলেও কতটা প্রবেশযোগ্য হবে মেলা প্রাঙ্গণ সেটি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন অনেকে।

জাগৃতি প্রকাশনী কর্ণধার রাজিয়া রহমান বাংলা ট্রিবিউনকে জলি বলেন, এই দৃশ্য দেখে আইলা মনে হচ্ছে। অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয়েছে তার স্টল। এই মুহূর্তে কাজ করা সম্ভব না। তিনি বললেন, আজকে মেলা বন্ধ রাখলে কাজ গুছিয়ে নেওয়া সম্ভব হবে। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, প্রতিটি স্টলের ছাদে পানি জমে রয়েছে। বিদ্যুৎ সংযোগ দিলে এ অবস্থায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে। অন্যান্য স্টলের অবস্থাকে তিনি রীতিমতো হাওড় অঞ্চলের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, পানির ভেতরে ভেসে আছে একেকটি স্টল। এই মুহূর্তে দর্শনার্থীদের জন্য মেলা খুলে দেওয়া অনুচিত হবে বলেই মনে করছেন।

পাঠসূত্রের প্রকাশক তনুজা আকবর বলেন, আপাতদৃষ্টিতে তার স্টলের তেমন কোনও ক্ষতি হয়নি। তবে অন্যান্য স্টলের অবস্থা এতটাই শোচনীয় যে আজকে মেলা শুরু না করাটাই ভালো হবে বলে তিনি মনে করেন। তিনিও বিদ্যুৎ সংযোগ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

সংবেদ প্রকাশনীর কর্ণধার পারভেজ হোসেন জানান, তার স্টলে প্রচুর পানি উঠেছে, এবং ওপর থেকে পানি পড়ে স্টল ডুবে গেছে। অর্ধেকের বেশি বই ভিজে গিয়েছে। স্টলের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে কাজ করার জন্য ইলেক্ট্রিশিয়ান, রাজমিস্ত্রি, ডেকোরেটরের লোকজনের কাউকে পাওয়া যাচ্ছে না। আজকে তার পক্ষে মেলার স্টল চালু করা সম্ভব হবে না বলেই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কাগজ প্রকাশনীর সম্পাদক শামীম রেজা বলেন, তারা চেষ্টা করছেন মেলা শুরু করতে। এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, কাজ চলছে স্টল পুনরায় মেরামত করার। তিনি আশা প্রকাশ করেন, সন্ধ্যা নাগাদ কাগজের স্টল খুলে দেওয়া সম্ভব হবে।

বইমেলা...

বইমেলা...৩

বইমেলা৪

বইমেলা৫

বইমেলা৬

ছবি:  নাসিরুল ইসলাম 

/এফএএন/টিএন/ 

সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম