কলা গাছের তন্তু থেকে তৈরি শাড়ি রফতানির নির্দেশনা প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৯:৪৭আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২০:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ সোমবার (১৭ জুলাই) কলা গাছ থেকে তৈরি শাড়ি উপহার দেওয়া হয়। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে কলা গাছের ফাইবার (তন্তু) থেকে তৈরি তিনটি শাড়ি ও দুটি গহনার বাক্স হস্তান্তর করেন সরকারপ্রধানের কাছে। এই শাড়ি তৈরির বিষয়টিকে সফলতা হিসেবে উল্লেখ করে সারা দেশে মানুষকে কলা গাছ লাগাতে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এর থেকে আরও শাড়ি বানিয়ে রফতানির নির্দেশনা দিয়েছেন তিনি।

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সার্বিক অবস্থা মনিটরিং করছেন।

কলাগাছের ফাইবার থেকে তৈরি শাড়ি উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (ছবি: ফোকাস বাংলা)

উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের মতো মৌলভীবাজার জেলার তাঁত ডিজাইনার রাধাবতী দেবী কলা গাছের তন্তু (আঁশ) থেকে মণিপুরী ডিজাইনের শাড়ি তৈরি করেছেন। অন্যদিকে অঞ্জলি দেবী ও দত্ত সিং প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া তিনটি শাড়ি তৈরি করেছেন।

এছাড়া পাহাড়ি এলাকায় আবাসিক আশ্রয়কেন্দ্রের বিশেষ ‘মাচাং হাউজ’-এর মডেল, জেলা ব্র্যান্ড ক্যালেন্ডার ও ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম