ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে জাপা মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫০

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে জাপা মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জাপা)মনোনীত মেয়র প্রার্থী মো.আনিছ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপি হওয়ার কারণে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.বশিরুল হক ভূঁইয়া তার মনোনয়নপত্র বাতিল করেছেন।
জানা যায়, বুধবার (২৪ ফেব্রুয়ারি)সকাল ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসের সম্মেলন কেন্দ্রে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. বশিরুল  হক ভূঁইয়া জানান, ঋণ খেলাপি হওয়ায় জাতীয় পার্টির প্রার্থী মো.আনিছ খানের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন কারণে দুপুর পর্যন্ত দুজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও একজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৭২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জনসহ ৯২ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৫ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

/জেবি/ এএইচ/

আপ:এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম