রাজধানীতে ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:৫০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:৫২

মৃতদেহ রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকার বাসার ছাদ থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাব্বির হোসেন (২০) ঢাকা ইমপেরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
সাব্বিরের বাবা বদিউল আলম জানান, বুধবার বিকেল ৩ টার দিকে বাসার ছাদ থেকে সে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল ক্যাম্পের ইন্সপেক্টর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা বদিউল আলম ও আত্মীয় শাহীন জানান, তারা রামপুরা থানার বনশ্রী রোড নং ৭, সি ব্লক এর ৯/১১ নম্বর বাসায় থাকেন। সাব্বির বিকেলে তৃতীয় তলার ছাদে থেকে হঠাৎ পড়ে যায়। তবে ঠিক কি কারণে সে পড়ে যায় তা আমরা জানিনা।
/এমআর/এনএস/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম