সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন চান ১৪ কংগ্রেসম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১০:০৩আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৫:১৮
document

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ১৪ কংগ্রেসম্যান। বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার ওই কংগ্রেসম্যানরা জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডকে লেখা এক চিঠিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধান ও পরিচালনার জন্য বিশ্বের বিভিন্ন নিরপেক্ষ রাষ্ট্র ও জাতিসংঘের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

ওই ১৪ কংগ্রেসম্যানের সবাই রিপাবলিকান দলের সদস্য। এর আগে মে মাসে ছয় জন রিপাবলিকান কংগ্রেসম্যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে একটি চিঠি দেন। এরপর জুন মাসে ছয় জন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের কাছে বাংলাদেশের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে চিঠি লেখেন।

চিঠিগুলোর বিষয়বস্তু মোটামুটি এক ধরনের অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, র‌্যাবের কর্মকাণ্ড, বাংলাদেশিদের ওপর নির্যাতনসহ অন্যান্য নেতিবাচক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। তবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যানদের একই বিষয়ে লেখা থেকে বোঝা যায়, যারাই এর পিছনে কাজ করে থাকুক, তারা একটি বাই-পার্টিজান অর্থাৎ উভয় দলের সম্মতি আছে এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন।

২৭ জুলাই লেখা চিঠিটি শুরু করা হয়েছে ‘বাংলাদেশি নাগরিকদের ভীতি, নির্যাতন, এমনকি হত্যা করার খবর প্রকাশ হওয়ায় আমরা বাংলাদেশে শেখ হাসিনার সরকারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি’ উল্লেখ করে।

২০২১ সালে র‌্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার বিষয়টিও উল্লেখ করার পাশাপাশি র‌্যাব নির্যাতন, হত্যা ও গুম করছে বলে অভিযোগ রয়েছে বলে বলা হয়। সাংবাদিক নির্যাতন ও গত ছয় থেকে আট মাস ধরে বিরোধী দলের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবির জন্য বিভিন্ন বিক্ষোভে পুলিশ, রাষ্ট্রীয় অ্যাক্টর ও শেখ হাসিনার সমর্থকরা সহিংসতা করেছে।

এ অবস্থার পরিপ্রেক্ষিতে ১৪ কংগ্রেসম্যান জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছেন। এছাড়া সাংবাদিক ও বিরোধী রাজনৈতিক দলের ওপর দমন-নিপীড়নের যে অভিযোগ আছে সেটি নিরূপণে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান তারা।

পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত র‌্যাবের কোনও সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন না করারও আহ্বান জানিয়েছেন কংগ্রেসম্যানরা।

 /এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম