জবির শিক্ষকদের বাসে আগুন

জবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৮

অগ্নিকাণ্ডজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর শিক্ষকদের বহনকারী একটি বাসে আগুন লেগেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জবির ক্যান্টিনের সামনে অপেক্ষমান বাসটিতে আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে এ ব্যাপারে  প্রশাসন এখনও নিশ্চিত হতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ভবন সম্প্রসারনের জন্য ওয়েল্ডিং কর্মীরা বাসের আশেপাশে কাজ করছিল। হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা এবং ওই বাসের চালক গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। বাসের ভেতরে তখন কেউ ছিল না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে, নাকি ওয়েল্ডিং কর্মীদের অসাবধানতার ফলে আগুন লেগেছে এ ব্যাপারে নিশ্চিত হতে পারিনি। কিছু আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ব্যাপারে ওয়েল্ডিং কর্মীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/আরএআর/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম