জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের অব্যাহত উন্নয়ন কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমসহ বিভিন্ন দফতর-সংস্থার প্রধানরা।









