ইসির বাছাইয়ে টিকলো যে ৬৮ পর্যবেক্ষক সংস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ০০:২৯আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০০:৩২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৬৮টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, নির্বাচন কমিশন যেসব সংস্থার নাম প্রকাশ করেছে, সেগুলোর মধ্যে কয়েকটির অফিস ও কার্যক্রম নেই। তবে ইসির অভ্যন্তরীণ বাছাইয়ে টিকলেও প্রকাশিত তালিকায় নেই ‘ইলেকশন মনিটরিং ফোরাম’ ও ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন'। ইলেকশন মনিটরিং ফোরামের প্রধান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব আবেদ আলী সম্প্রতি কয়েকজন বিদেশি নাগরিককে পর্যবেক্ষক হিসেবে এনে বিতর্কের জন্ম দেন। এদিকে পদ না থাকলেও রাজনৈতিক সম্পৃক্তা রয়েছে এমন কয়েকজনের প্রতিষ্ঠান রয়েছে এ তালিকায়।

এর আগে ২০১৮ সালে ১১৮টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি। ওই সংস্থার পাঁচ বছর মেয়াদ গত ১১ জুলাই শেষ হয়েছে। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে ২০৬টি বেসরকারি সংস্থা আবেদন করে। ইসির যাচাই-বাছাইয়ে টিকেছিল ৯৪টি। ওই সব পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও ইসির নিজস্ব বাছাই প্রক্রিয়ায় আরও ২৬টি সংস্থার নাম বাদ দিয়ে ৬৮টি সংস্থার নামের প্রাথমিক তালিকা প্রকাশ করলো কমিশন। অভিযোগ শুনানি প্রক্রিয়া শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার সময়ে এ সংখ্যা আরও কমতে পারে। এর ফলে গত নির্বাচনের চেয়ে আগামী নির্বাচনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা কমে প্রায় অর্ধেকে দাঁড়াচ্ছে। তবে গতবার নিবন্ধন ছিল এমন ২৮টি সংস্থার নাম এবারের তালিকায়ও রয়েছে।

অফিস ও কার্যক্রম নেই এমন সংস্থাও তালিকায় রয়েছে বলে নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে টিকে থাকা ৯৪টি সংস্থার বিষয়ে ইসিকে তথ্য দিয়েছিল দুটি গোয়েন্দা সংস্থা। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে অফিস ও কার্যক্রম পাওয়া যায়নি এমন সংস্থার নামও রয়েছে ইসির এ তালিকায়। এর একটি হচ্ছে- সেবা সোস্যাল ফাউন্ডেশন। এ পর্যবেক্ষক সংস্থার বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ‘সংস্থার প্রধান নির্বাহী জসিম উদ্দিন গত ৫-৬ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি বিদেশ যাওয়ার পর থেকে সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। সংস্থাটির কোনও অফিস, কার্যক্রম বা কমিটির তথ্য পাওয়া যায়নি’। প্রায় একই ধরনের তথ্য উল্লেখ করা হয়েছে আব্দুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন, বিবি আছিয়া ফাউন্ডেশন ও লুৎফর রহমান ভূইয়া ফাউন্ডেশন বিষয়েও। আবেদনে এসব সংস্থা যে ঠিকানা দিয়েছে, সেখানে তাদের কার্যক্রম পাননি গোয়েন্দা সংস্থার সদস্যরা। সমাজ উন্নয়ন প্রয়াস-এর উল্লেখিত ঠিকানায় সংস্থার কোনও কার্যক্রম নেই।

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এমন প্রতিষ্ঠানও রয়েছে ইসির তালিকায়। এর একটি হচ্ছে আব্দুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন ও ডেমোক্রেসি ওয়াচ। আব্দুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশনের অ্যাডভোকেট রোখসানা খন্দকার বিএনপির ড. মঈন খানের স্ত্রী এবং ডেমোক্রেসি ওয়াচের তালেয়া রহমান বিএনপিপন্থি হিসেবে পরিচিত। তার স্বামী শফিক রেহমান বিএনপিপন্থি বুদ্ধিজীবী হিসেবে সুপরিচিত।

ইসির তালিকায় যে ৬৮ পর্যবেক্ষক সংস্থা

ইসির তালিকায় থাকা পর্যবেক্ষক সংস্থাগুলো হচ্ছে— মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা (মওসুস); সেবা সোশ্যাল ফাউন্ডেশন; অগ্রদূত সংস্থা (এএস); এক্টিভিটি ফর রিফরমেশন অফ বেসিক নিডস (আরবান); হাইলাইট ফাউন্ডেশন; মুভ ফাউন্ডেশন; ডেমোক্রেসি ওয়াচ; জানিপপ-জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ; ডিসএ্যাবিলিটি ইনকুজিশন এক্টিভিটিস (দিয়া); আজমপুর শ্রমজীবী উন্নয়ন সংস্থা (আসাস); আব্দুল মোমেন মেমোরিয়াল ফাউন্ডেশন; এসডাপ; বিবি আছিয়া ফাউন্ডেশন; লুৎফর রহমান ভূইঁয়া ফাউন্ডেশন (এলআরবি); সমাজ উন্নয়ন প্রয়াস; যুব উন্নয়ন সংস্থা; শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র (এসপিবিকে); বঞ্চিতা সমাজ কল্যাণ সংস্থা; কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি; এস কে কল্যাণী ফাউন্ডেশন; সোসাইটি ফর সোস্যাল এডভান্সমেন্ট অফ রুরাল পিপল (সার্প); সেতু রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসআরডিএস); সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড রিহেবিলিটেশন (স্টার); রুরাল অ্যাসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট (রাসা); ডেভেলপমেন্ট হেল্পিং কি (ডিএইচকে); তালতলা যুব উন্নয়ন সংগঠন (টাইডা); স্বাস্থ্য শিক্ষা সেবা ফাউন্ডেশন (সেফ); বাঁচতে শেখা; ডপস ফাউন্ডেশন; অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভলপমেন্ট অফ বাংলাদেশ; ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি); ভলান্টরি অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভলপমেন্ট (ভোসড); ক্রিয়েটিভ সোশ্যাল ডেভলপমেন্ট সেন্টার (সিএসডিসি); জেন্ডার অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি (জেমস); ডেপ (ডেভলপমেন্ট এডুকেশন অ্যান্ড পিস); বেসিক/BASIC; হিউম্যান রাইটস ভয়েস; সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে); রাজবাড়ী উন্নয়ন সংস্থা (রাস); ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি); গরিব উন্নয়ন সংস্থা (জিইউকে); সমাহার-মাল্টি ডিসিপ্লিনারি রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন; সামাজিক উন্নয়ন সংস্থা (সাস); হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফর বাংলাদেশ; ডেভেলপমেন্ট অব মহিলা সোসাইটি (ডিএমএস); সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও); রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন-রিহাফ; সোশ্যাল ইকুয়ালিটি ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট (সীড); ইন্টিগ্রেটেড সোসাইটি ফর রেইজ অব হোপ (রিশ); সমন্বিত নারী উন্নয়ন সংস্থা (এসএসইউএস); পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো); শিল্ড-সোসাইটি ফর হিউম্যান ইম্প্রুভমেন্ট অ্যান্ড লাস্টিং ডেভেলপমেন্ট; সেঁজুতি হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডফ); এসো জাতি গড়ি (এজাগ); ওয়াসদা (WESDA); সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কো-অপারেশন অর্গানাইজেশন (সাকো); ফোরাম ফোর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এফএফডিএ); প্রকাশ গণ কেন্দ্র (পিজিকে); রুরাল অ্যান্ড আরবান ডেভলপমেন্ট অর্গানাইজেশন (রাউডো); সার্ভিসেস ফর ইকুইটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট (সীড); তৃণমূল উন্নয়ন সংস্থা; হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি-হিডস; রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ফর বাংলাদেশ- র‍্যাক বাংলাদেশ; গ্রাম উন্নয়ন কর্ম (গাক); ইকো-কনসার্ন অ্যাসোসিয়েশন; হিউম্যান রাইটস ওয়াচ কমিশন; গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এবং এসো বাঁচতে শিখি (এবাস)।

ইসি সূত্র জানায়, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের পদ্ধতি চালু করা হয়। বিষয়টি জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে সংযোজন করা হয় এবং ইসি একটি স্থানীয় পর্যবেক্ষক নীতিমালা তৈরি করে। ২০০৮ সালে প্রথমবারের মতো ১৩৮টি সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দিয়েছিল ইসি। এর মধ্যে ৭৫টি সংস্থার ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন পর্যবেক্ষক নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছিলেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ছিল ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম