অক্টোবরের শেষ সপ্তাহ থেকে মেট্রোরেল চলবে মতিঝিল পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ১৫:৪০আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৬:০৩

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেছেন, ‘অক্টোবরের শেষ সপ্তাহে যখন মাননীয় প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন, তার পরদিন থেকে ট্রেন চলাচল শুরু হবে।’

বুধবার (৯ জুলাই) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়কের মিডিয়ানে বৃক্ষরোপণ উদ্বোধন শেষে আগারগাঁও ডিএমটিসিএল সভা কক্ষে এ কথা বলেন তিনি।

এম এ এন সিদ্দিক বলেন, ‘আমরা আশা করছি ১৫ অক্টোবরের মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেকোনও দিন সময় দেবেন, সেদিনই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে।’

মতিঝিল পর্যন্ত ধাপে ধাপে মেট্রোরেল চলাচল করে জানিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘প্রথমে আমরা সীমিত আকারে ও সীমিত সময়ের জন্য ট্রেন চালাবো। যখন দেখা যাবে পুরো সিস্টেম ভালোভাবে চলছে, তখন আমরা আগের অংশের সঙ্গে মার্জ করে দেবো। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে।’

শুরুতে সব ট্রেন মতিঝিল পর্যন্ত যাবে না জানিয়ে তিনি বলেন, ‘কিছু ট্রেন মতিঝিল যাবে, কিছু আগারগাঁও পর্যন্ত যাবে। ট্রেনের নম্বর থাকবে। সে নম্বর অনুযায়ী কোন ট্রেন আগারগাঁও পর্যন্ত, কোন ট্রেন মতিঝিল পর্যন্ত যাবে, সেটা বলা থাকবে। এটা সাময়িক বিষয়। আর পুরোদমে ট্রেন চলবে আগামী জানুয়ারি থেকে।’

রাজধানীর কারওয়ার বাজার অংশে নির্মিত মেট্রোরেল লাইন ছবি: সংগৃহীত

পর্যায়ক্রমে মেট্রোরেলের সময়সূচিও কমিয়ে আনা হবে জানিয়ে এম এ এন সিদ্দিক বলেন, ‘আমরা দেখেছি বিকালের দিকে অনেক যাত্রী হয়। সেখানে ফ্রিকোয়েন্সি কমিয়ে আনা দরকার। সে ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিও কমিয়ে দেবো।’

এর আগে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এমআরটি লাইন-৬ রুট অ্যালাইনমেন্টে সড়কের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ।

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে বলা হয়, মেট্রোরেলের কাজ করার সময় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৩ হাজার ৮৭৭টি গাছ কাটা পড়েছে। এ জন্য ওই অংশে মেট্রোরেলের ডিপো, স্টেশন প্লাজা, সড়কের মিডিয়ানে ৫ হাজার ৭৪৭টি গাছ লাগানো হবে। এ ছাড়া ২৪ হাজার ৭১৮টি শোভাবর্ধনকারী গাছ থাকবে।

বৃক্ষরোপণের এই প্রকল্পে ব্যয় হবে ২ কোটি ২০ লাখ টাকা। এ জন্য একটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়েছে। তারা আগামী তিন বছর গাছ রোপণ ও পরিচর্যা করবে বলে জানায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয় দেশের প্রথম বিদ্যুচ্চালিত এই আধুনিক গণপরিবহন।

২০১৬ সালে ২৬ জুন এমআরটি-৬ প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। দীর্ঘ সাড়ে ছয় বছর পর মেট্রোরেল চালু হয়। ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ এই এমআরটি-৬-এর নির্মাণকাজ চলছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায়।

/জেডএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম