অগ্নিসন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্র করতে এক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৩, ১৩:৪৬আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৬:৪৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির এক নেত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাভারসহ বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবারও নানা ষড়যন্ত্রের জন্য এক হচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলেছে। বাংলাদেশের মানুষ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজক ঢাকা-১২ আসন ছাত্রলীগ।

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনকে তারা ভয় পায়, তারা নির্বাচন করতে চায় না। নির্বাচন বানচাল করার জন্য তারা নানান ধরনের পাঁয়তারা করবে—সেটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। নির্বাচনের মাধ্যমে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে অধীর আগ্রহে জনগণ অপেক্ষা করছে।

আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় জঙ্গি দমনে সফলভাবে কাজ করছে। কোনও কিছুই আইনশৃঙ্খলা বাহিনীর চোখের আড়াল হবে না।

বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনও দিনই ষড়যন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কখনও পেশিশক্তিতে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কখনও গানপাওয়ারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিতে, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ম্যানডেটে।

/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম