সোনারগাঁও হোটেলের অনিয়ম তদন্ত করবে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৭

সংসদ সোনারগাঁও হোটেলের ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৃহস্পতিবার একটি সংসদীয় উপ-কমিটি গঠন করেছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তানভীর ইমাম,নজরুল ইসলাম চৌধুরী,কামরুল আশরাফ খান,আফতাব উদ্দীন সরকার,রওশন আরা মান্নান এবং সাবিহা নাহার।
তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিটির সদস্য তানভীর ইমামকে। উপ-কমিটিকে অভিযোগের তদন্ত শেষ করে কমিটির বৈঠকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বৈঠক সূত্র জানিয়েছে,সম্প্রতি সোনারগাঁও হোটেলের ক্যান্টিন বয়কে ব্যবস্থাপনা পদে নিয়োগসহ বেশকিছু অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ করা হয়েছে। এরই প্রেক্ষিতে সংসদীয় কমিটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,অব্যাহত চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে ঢাকা থেকে ইতালির রোম রুটে পুনরায় যাত্রীবাহী বিমান চালু করা যায় কি না তা পুনর্মূল্যায়ন করে মন্ত্রণালয়কে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ রাখা বিমানের রুটগুলোতে অফিসিয়াল কার্যক্রম চালুর রাখার ফলে রক্ষণাবেক্ষণ খরচসহ সার্বিক পরিস্থিতির ওপর প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
বৈঠকে বিমানের যাত্রীসেবার মান ঠিক রাখতে বিমান বন্দরগুলোর গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের যন্ত্রপাতি ক্রয়ে আগামী এক মাসের মধ্যে সুনির্দিষ্ট অগ্রগতি দেখানোর সুপারিশ করা হয়। এছাড়া, বিমানবন্দরগুলোর  সক্ষমতা বৃদ্ধির জন্য উপযুক্ত লোকবল নিয়োগের পরামর্শ দেওয়া হয়। এছাড়াও বিমানের ফ্লাইট শিডিউল বিপর্যয়ের কারণ অনুসন্ধান করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ইএইচএস/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান