সাঈদীর মৃত্যু: বিএসএমএমইউ চিকিৎসককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৩, ০৫:৩০আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৫:৩০

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসাধীন মৃত্যুর ঘটনায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে ধানমন্ডি থানায় মঙ্গলবার (১৫ আগস্ট) সাধারণ ডায়েরি করেছেন এক চিকিৎসক।

চিকিৎসকের নাম এস এম মোস্তফা জামান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক।

সাধারণ ডায়েরির অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৩ আগস্ট মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামি দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ভর্তি হন। হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট রাত ৮টা চল্লিশ মিনিটে মারা যান। সেই চিকিৎসক দলের একজন বিশেষজ্ঞ হিসেবে ছিলেন এস এম মোস্তফা জামান।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, কতিপয় ব্যক্তি সামাজিক মাধ্যম এবং ইউটিউবে বিভিন্ন আইডি থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। ফেসবুক, মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপের পাশাপাশি আমার ব্যক্তিগত আইডিতে ভয়-ভীতি এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এসব ব্যক্তিদের এ ধরনের আচরণে ভীত, শঙ্কিত।

কয়েকটি ফেইসবুক এবং ইউটিউব ব্যবহারকারীর লিংক উল্লেখ করে তিনি জানান, তাদের অনুসারী ব্যক্তিরা যে কোনও সময় তার নিজের এবং পরিবারের সদস্যদের খুন, জখনসহ বড় ধরনের ক্ষতি করতে পারে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম জানান, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

/আরটি/এসপি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম