এনআইডি সেবা আবারও সচল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৩, ১৭:০৭আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৭:০৭

রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার স্বার্থে জাতীয় পরিচয়পত্রের সেবা সাময়িক বন্ধ থাকলেও এখন তা চালু রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর।

বুধবার (১৬ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিজি এসব কথা বলেন।

তিনি বলেন, সাময়িকভাবে এনআইডি সেবা বন্ধ ছিল। কিছু সময়ের জন্য এনআইডি সার্ভার মেইনটেনেন্সসহ কিছু কাজের জন্য বন্ধ রেখেছিলাম। মেইনটেনেন্স ও নিরাপত্তার জন্যই মূলত এনআইডি সেবা বন্ধ রাখা হয়। তবে এখন এনআইডি সেবা চালু করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এখন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সার্ভার এখন ওপেন আছে এবং অন্যান্য কাজ চলমান। আমরা মেইনটেনন্সের জন্য সাময়িক বন্ধ করেছিলাম। তাছাড়া পত্রিকায় দেখেছি এই সময় সার্ভারে থ্রেট আসতে পারে। আমরা চিন্তা করলাম— জাতীয় ডাটাবেইজে সার্ভারটাকে বহন করবো। এই ডাটাবেজের যে সার্ভার আমাদের কাছে এটা যদি হ্যাক হয়। আমাদের লোকজন জানিয়েছে, এই মুহূর্তে কোনও থ্রেট নেই। এখান থেকে ১১৭টি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকরা সেবা পেয়ে থাকে। সমস্ত মানুষের নিরাপত্তার জন্য এটা করছি। জাতিকে ফলস কিছুর মধ্যে ফেলতে দেবো না।

হুমায়ুন কবীর আরও বলেন, ১৪ আগস্ট রাত ১২টার দিকে আমরা এটাকে বন্ধ করে দিয়েছি, বুধবার সকালে এটা চালু করা হয়েছে। মেইনটেনেন্স থেকে কিছু তথ্য এলো, কিছু থ্রেট আসতে পারে তখন বন্ধ করেছি।

এনআইডি সেবা বন্ধ করার আগে পাবলিকলি না জানানো প্রসঙ্গে এনআইডি ডিজি বলেন, ১৭১টি প্রতিষ্ঠানকে জানিয়েছি যারা এখান থেকে সেবা নিয়ে থাকেন। তবে পাবলিকলি জানাইনি কারণ একটা প্যানিক সৃষ্টি হতে পারে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
এনআইডি নিয়ে ‘অনিয়ম’ ঠেকাতে যে উদ্যোগ নিলো ইসি
এনআইডি ডাটাবেজে এসএসসি সনদ সংযুক্তির নির্দেশ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম