ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৩, ১৭:০২আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৭:৩০

ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি। ব্রাজিল, রাশিয়া, ভারত,  চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকস নামে পরিচিত।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রবিবার ( ২০ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানান। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন,  ব্রিকসের সদস্য দেশগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা ওই সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।

এ বছর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগদানের বিষয়ে ইচ্ছা ব্যক্ত করেছে জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং উন্নয়নমূলক সহযোগিতার লক্ষ্যে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্য থেকে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, ইরান, সৌদি আরব এবং সিরিয়াসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের এযাবৎ প্রায় ২০টিরও বেশি দেশ ব্রিকস জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূতদের অংশগ্রহণে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনেও অংশ নেবেন বলে জানান মন্ত্রী।

সদস্য পদ পাওয়া

ব্রিকস দেশগুলো নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে আলোচনা করছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন সদস্য নেওয়া হবে। গত জুনে সুইজারল্যান্ডের জেনেভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ব্রিকসে নতুন সদস্য পদ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেছেন তারা সদস্য সংখ্যা বাড়াতে চান এবং তারা চিন্তাভাবনা করছেন যে আরও কয়েকটি, আমার যদি ঠিক মনে থাকে আটটি দেশের কথা বলেছেন। এখন দেখছি যে ২২টির মতো দেশ আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু তিনি মনে হয় বলেছেন আটটির মতো বাড়াতে চাইছেন এবং আমাদের কথা চিন্তাভাবনা করছেন।

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম