রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ

শেখ শাহরিয়ার জামান
২৩ আগস্ট ২০২৩, ০০:০১আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০০:০১

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকা আসছেন। সবকিছু ঠিক থাকলে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে আগামী ৭ সেপ্টেম্বর তিনি ঢাকায় আসবেন এবং পরের দিন দিল্লি যাবেন। স্বাধীনতার পরে এই প্রথম রাশিয়ার কোনও পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন। বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হলেও এই সফরের মোটা দাগে রাজনৈতিক তাৎপর্য অনেক বেশি। এর মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এই সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ল্যাভরভের সৌজন্য সাক্ষাৎ হবে। বৈঠকগুলোতে রূপপুর বিদ্যুৎকেন্দ্র, রোহিঙ্গা সংকট, ইউক্রেন যুদ্ধ, জাহাজ জটিলতা, জাতিসংঘে সহযোগিতা, বাণিজ্য বৃদ্ধিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর মো. শহীদুল হক বলেন, ‘এর আগে রাশিয়ার কোনও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেনি। সামগ্রিকভাবে সকল বিষয় বিবেচনায় নিলে এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ভূ-রাজনীতি ও বাংলাদেশের বর্তমান অবস্থা বিবেচনা করলে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, ‘পুরোনো বিশ্ব ব্যবস্থা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং নতুন একটি বিশ্বব্যবস্থার উত্থান হতে যাচ্ছে। রাশিয়া একটি বড় শক্তি এবং দেশটির সঙ্গে সম্পর্ক বাংলাদেশকে হয়তো সুবিধা এনে দিতে পারে।’

তিনি বলেন, ‘তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বিভিন্ন মহল বিভিন্ন আঙ্গিকে পর্যালোচনা করবে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে জাতীয় স্বার্থ বিবেচনা করে এবং প্রয়োজন বুঝে বাস্তবতার ভিত্তিতে নিজের অবস্থান পরিষ্কার করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।’

আরেক সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বলেন, ‘এ সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ। রাশিয়ার সঙ্গে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আছে এবং সেটি বহাল থাকবে।’

তিনি বলেন, ‘তবে আমি মনে করি না এই সফরের মাধ্যমে সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসবে।’

আলোচনার বিষয়বস্তু

রূপপুর বিদ্যুৎকেন্দ্র ও রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে।

এ বিষয়ে একটি সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য বাংলাদেশের পক্ষে তাগিদ থাকবে। অন্যদিকে রাশিয়াকে অর্থ পরিশোধের বিষয়টি আলোচনায় উঠে আসতে পারে।

গত বছর রূপপুর প্রকল্পের মেশিনারি আনার জন্য ব্যবহৃত নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ জাহাজকে দেশে ঢুকতে দেয়নি বাংলাদেশ। শুধু তাই না, নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোনও রুশ জাহাজকে বাংলাদেশে ভিড়তে দেবে না বলে সার্কুলার ইস্যু করে সরকার। একটি সূত্র জানায়, বিষয়টি নিয়ে রুশ পক্ষ হয়তো আলোচনা করতে পারে।

এ বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা সার্বিক অবস্থা বিবেচনা করে রুশ জাহাজকে বন্দরে ভিড়তে দেইনি। বিষয়টি নিয়ে আলোচনা হলে বাংলাদেশ নিশ্চয় তার অবস্থান পরিষ্কার করবে।’

আরেকটি সূত্র জানায়, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রুশ সহযোগিতা চাইবে বাংলাদেশ। মিয়ানমার সরকারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো। আমরা আশা করি রাশিয়া এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও এ বিষয়ে জাতিসংঘে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার এবং রাশিয়া এ বিষয়ে অবহিত আছে বলে তিনি জানান।

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা