পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ অক্টোবর ২০২৬, ১৪:৩৩ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৪:৩৩

একদিকে পূজা অন্যদিকে ফাঁকা রাজধানী। এমন অবস্থায় রাজধানীর নিরাপত্তায় নির্ঘুম রাত কাটছে আইনশৃঙ্খলা বাহিনীর। পূজামণ্ডপের কঠোর নিরাপত্তার পাশাপাশি রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত তারা। পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চেতে কাজ করে যাচ্ছে।

বুধবার (২১ অক্টোবর) আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

কথা হয় রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘একদিকে চলছে পূজা আর এই পূজার ছুটিতে অনেকেই ঢাকা ছেড়েছেন। এতে করে নিরাপত্তার চাপ বেড়েছে। তবে পুলিশের এ রকম চাপ প্রায় সবসময়ই থাকে। আমরা এ রকম দায়িত্বপালনে অভ্যস্ত।’ 

তিনি বলেন, ‘রমনার কিছু গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে। আমরা সেগুলোর শতভাগ নিরাপত্তা দিচ্ছি। কোনও ধরনের অপ্রিতকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।’ 

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ‘প্রতিটি থানা এলাকাকে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে এ সময় যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি। পূজার ডিউটির পাশাপাশি অন্যান্য টহল কার্যক্রম চলছে। 

‘যেহেতু একটি বড় ছুটি চলছে। রাজধানীর অনেক লোক গ্রামের বাড়িতে গেছেন। এ সময়টা বাসা বাড়িতে যেন চুরি ডাকাতি বা অন্যান্য অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে সে ব্যাপারেও আমরা কাজ করছি।’ 

উল্লেখ্য, সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা চলছে। এই উপলক্ষে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটিও। সবমিলিয়ে রাজধানী ছেড়েছেন অনেক মানুষ। এ কারণে রাজধানীর পাড়া-মহল্লা অনেকটা ফাঁকা হয়ে গেছে। এছাড়া রাস্তাঘাটে যানবাহনের তেমন কোনও ভীড়ও নেই। এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

রাজধানীর মেরাদিয়া পূজামণ্ডপে টহল ডিউটিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক এসআই বলেন, ‘এই সময়টাতে আমাদের নির্ঘুম ডিউটি চলছে। এক ডিউটি শেষ হওয়ার ঘণ্টা দু’য়েক পরেই আরেক ডিউটি শুরু হচ্ছে। এ কারণে আমরা এখন ডিউটি চাপে রয়েছি। তবে এ বিষয়গুলোতে আমরা অভ্যস্ত।’ 

তিনি জানান, খিলগাঁওয়ের প্রতিটি এলাকা ভাগ করে আমাদের বিশেষ নজরদারি চলছে। কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য আমরা সতর্ক রয়েছি।’ 

খোঁজ নিয়ে জানা গেছ, পূজার ছুটিতে রাজধানীর রামপুরা, খিলগাঁও, মগবাজার, মালিবাগ, মিরপুর, বাড্ডা, উত্তরা, ধানমন্ডিসহ অনেক এলাকায় লোকজন কম। তারা গ্রামের বাড়িতে গেছেন। এসব এলাকার নিরাপত্তা পোশাকে, সাদা পোশাকে পুলিশের নজরদারি চলছে। 

এদিকে পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় এসআরবির পক্ষ থেকেও টহল কার্যক্রম চলছে। পূজামণ্ডপের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকা ঘিরে চলছে টহল কার্যক্রম। 

এসআরবি-৩-এর মিডিয়া অফিসার মেহেদি ইমরান সিদ্দিকী বলেন, ‘নিয়মিত টহল কার্যক্রম ও পূজার বিশেষ কার্যক্রম চলছে। নিরাপত্তা সব ইস্যুতে আমরা কাজ করছি।’  

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
মাকে বিদায়ের দুঃখ ভুলতে সিঁদুর খেলা
সিঁদুরের রঙে উৎসবমুখর বগুড়া, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন
হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, কাঁটাতারের ওপারে স্বজন-এপারে আক্ষেপ
সর্বশেষ খবর
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
হুথি হামলা ঠেকাতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
হুথি হামলা ঠেকাতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
নাটোরে ১২ প্রাণহানি, বাস ও ট্রাকের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা
নাটোরে ১২ প্রাণহানি, বাস ও ট্রাকের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা
বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী প্রায় অর্ধেক নারীরই বিয়ে বাল্যকালে: ইউনিসেফ
বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী প্রায় অর্ধেক নারীরই বিয়ে বাল্যকালে: ইউনিসেফ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর