ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ০২:০৮আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৮:১৭

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ থেকে ২৪ আগস্ট শহরটিতে চলবে জোটটির ১৫তম সম্মেলন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি যাত্রা করে।

বিমান থেকে নামার পর প্রধানমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অব অনার। তারপর মোটর শোভাযাত্রার মাধ্যমে বিমানবন্দর থেকে তাকে রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনের প্যালেস অব রেসিডেন্সে নেওয়া হয়।

ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলে ২০০৯ সালে ‘ব্রিক’ নামে একটি অনানুষ্ঠানিক জোট গঠন করে। ২০১০-এ দ. আফ্রিকা এতে অন্তর্ভুক্ত হলে ব্রিকের নাম বদলে দাঁড়ায় ‘ব্রিকস’ (BRICS)। এই জোটটিকে পশ্চিমাদের উন্নত অর্থনীতির দেশগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ২৩ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-র যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের আয়োজিত ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ও  যোগ দেবেন তিনি।

পরে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্রিকসের বর্তমান প্রধান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দেয়া ‘রাষ্ট্রীয় ভোজে’ অংশ নেবেন।

২৪ আগস্ট ৭০ দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ব্রিকস বন্ধু নেতৃবৃন্দ সংলাপ (ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ) ‘ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

সম্মেলনের ফাঁকে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। ২৪ আগস্ট সন্ধ্যায় প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে দেখা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রবিবার সংবাদ সংবাদ সম্মেলনে বলেন, ‘এ পর্যন্ত অন্তত ২২টি দেশ ব্রিকসের সদস্য হওয়ার আগ্রহ দেখিয়েছে। নতুন সদস্য নিতে পাঁচটি মূল দেশ নিজেদের মধ্যে ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করছে। তবে কবে নতুন সদস্যরা যোগদান করবে, তা আমরা জানি না।’

প্রধানমন্ত্রী ২৬ আগস্ট ঢাকার উদ্দেশ্যে জোহানেসবার্গ ত্যাগ করবেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর ২৭ আগস্ট সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

/এসপি/
সম্পর্কিত
ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ বিবেচনার আশ্বাস দক্ষিণ আফ্রিকার
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন পুতিন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম