প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় কাতার ও বাংলাদেশ একযোগে কাজ করবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৩, ১৭:৪৫আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৮:১৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষত প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় কাতার ও বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন একযোগে কাজ করবে। তিনি বলেন, জাতীয় মানবাধিকার সংস্থাগুলো নিজ নিজ দেশের মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। আশা করি, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মানবাধিকার সুরক্ষা এবং উন্নয়ন নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরও সমৃদ্ধ হবে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় মানবাধিকার কমিশন ও কাতারের জাতীয় মানবাধিকার কমিটির মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

কমিশনের পক্ষে সমঝোতা স্মারক সই করেন সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা এবং কাতার মানবাধিকার কমিটির পক্ষে সই করেন এর ডেপুটি চেয়ারপারসন ড. মোহাম্মদ সাইফ আল কুয়ারি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, কাতারের জাতীয় মানবাধিকার কমিটির মহাসচিব সুলতান আল জামালি, বাংলাদেশে নিযুক্ত কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাঈদ জারাল্লা আল-সামিখ এবং দূতাবাস ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সই হওয়া সমঝোতা চুক্তির আওতায় দুই দেশের মানবাধিকার কমিশন ও কমিটি আন্তর্জাতিক কনভেনশনের আলোকে নিজ নিজ জাতীয় আইনি কাঠামো শক্তিশালীকরণ, মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ এবং যৌথ গবেষণা সম্পাদন, যৌথভাবে সচেতনতা বৃদ্ধি ও মিডিয়া কার্যক্রম গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম সম্পাদন করতে পারবে।

এছাড়া এ বিষয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাতারে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় দেশটির মানবাধিকার কমিটির সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। আন্তর্জাতিকভাবে জাতীয় মানবাধিকার কমিশনকে এ স্ট্যাটাস প্রাপ্তির বিষয়ে কাতারের মানবাধিকার কমিটি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, কাতারের জাতীয় মানবাধিকার কমিটির চেয়ারপারসন গ্লোবাল অ্যালায়েন্স অব ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনের চেয়ারপারসন। কাজেই বাংলাদেশের কমিশনকে এ স্ট্যাটাস প্রাপ্তির ক্ষেত্রে কাতারের মানবাধিকার কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে, এই সমঝোতা স্মারক সই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

/জেইউ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম