চন্দ্রযান-৩ সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ভারতের হাইকমিশনের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্থ দেশ হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করতে পারার জন্য শেখ হাসিনা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।
বুধবার (২৩ আগস্ট) নরেন্দ্র মোদির কাছে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ উপলক্ষে এবং এই ঐতিহাসিক অর্জনে ভারতের সঙ্গে আনন্দিত, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির খাতে অগ্রতিতে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলোর জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।
ভারত প্রথম দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরু অঞ্চলে চন্দ্রযান অবতরণ করতে পেরেছে। সূত্র: বাসস।









