বাংলাদেশ-মরিশাস দ্বৈত কর চুক্তি সংশোধনের প্রটোকল অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩২

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে থাকা ‘দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ’ সংক্রান্ত চুক্তির সংশোধনের জন্য খসড়া প্রটোকল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে চুক্তির সংশোধনের জন্য খসড়া প্রটোকল অনুমোদন দেওয়া হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত মরিশাসের নাগরিকরা বেতনের টাকা ব্যাংকে রাখলে বা বিনিয়োগ করলে, তার ওপর যে মুনাফা পাবেন সেই মুনাফা থেকে আইন অনুযায়ী বাংলাদেশে কর দিতে হবে। তবে মূল বেতন করের আওতা বহির্ভূত থাকবে।

একইভাবে বাংলাদেশের কোনও নাগরিক মরিশাসে কাজ করে যে বেতন পাবেন, সেই বেতনের টাকা ব্যাংকে রাখলে বা বিনিয়োগ করলে তা থেকে পাওয়া মুনাফার ওপর ওই দেশে কর দিতে হবে। এ ক্ষেত্রেও মূল বেতন ওই দেশের করের আওতা বহির্ভূত থাকবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মরিশাসের কোনও নাগরিক আমাদের দেশে কাজ করলে তিনি মূল যে টাকা (বেতন) পান, সেই টাকার ওপর ট্যাক্স দিতে হবে না। তবে ওই টাকা থেকে যে মুনাফা পাওয়া যাবে, তার ওপর ট্যাক্স দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার সংক্রান্ত একটা চুক্তি ছিল। সেই চুক্তিতে আমরা একটা সংশোধনী দিচ্ছি।

তিনি বলেন, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত— আমি বিদেশে যে আয় করি ওই দেশে আমার দেশের আইনটা প্রযোজ্য হবে। মরিশাসের লোক যদি এখানে এসে আয় করে, তাহলে তার দেশের আইনটা কার্যকর হবে।

কিন্তু অনেক সময় দেখা যায়, আমি আয় করলাম তা ব্যাংকে রাখলাম, আমার ইন্টারেস্ট (মুনাফা) হলো বা অন্য জায়গায় আমি বিনিয়োগ করলাম সেটি কিন্তু আমি পাই না। ওই আইনের কারণে, কিন্তু ইন্টারন্যাশনালি নিয়ম আছে আমরা দাবি করতে পারি।

/এসআই/এমএস/
সম্পর্কিত
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি 
উপদেষ্টাদের দফতর বন্টন: কৃষিতে নজরুল ইসলাম, রিজভী পেলেন শিল্প
সঠিক সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম