বঙ্গবন্ধু জাদুঘরের পরিদর্শন বইতে যা লিখলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩০

ঢাকা সফরের সময় ঐতিহাসিক বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

ম্যাক্রোঁ লেখেন, আমি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যিনি তার জাতির স্বাধীনতা, ভাষা, সংস্কৃতি এবং বাংলাদেশের জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর পরিবারের সদস্যদের মধ্যে থেকে আরও যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সঙ্গে ফ্রান্সের জনগণের বন্ধুত্বের কথা স্মরণ করছি।

ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু জাদুঘরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে স্বাগত জানান বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি (ছবি: ফোকাস বাংলা)

সোমবার (১১ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তাকে সেখানে স্বাগত জানান বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বিষয়ে এবং ওই সময়কার নানা তথ্য ম্যাক্রোঁর কাছে তুলে ধরেন তারা।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং ওই সময়কার নানা ঘটনার বর্ণনা দেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি (ছবি: ফোকাস বাংলা)  

শেখ মুজিবের বর্ণাঢ্য জীবনের ইতিহাসও ফরাসি প্রেসিডেন্টকে জানান তারা। যেখানে প্রত্যন্ত গ্রামের বালক থেকে জাতির নেতা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়। তিনিই পরবর্তীতে ভাষা, স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন।

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নানা স্মৃতি ঘুরে দেখেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (ছবি: ফোকাস বাংলা)

এ সময় জাতির পিতাকে সপরিবারে হত্যার বিভিন্ন চিত্র দেখেন ফরাসি প্রেসিডেন্ট এবং নিহত সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বঙ্গবন্ধুর পরিবারের নিহত সব সদস্যের প্রতি শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (ছবি: ফোকাস বাংলা)

শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের অনাড়ম্বর জীবনযাপন ও হত্যাকাণ্ডের ভয়াল ছবি দেখে দর্শনার্থীদের চোখে-মুখে বিষণ্নতা নেমে আসে। সূত্র: বাসস।

ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর শ্রদ্ধা (ছবি: ফোকাস বাংলা)

আরও পড়ুন- 

পানসিতে করে ঘুরলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্টের ভিন্ন ধরনের ঢাকা সফর

ঢাকা ও প্যারিসের মধ্যে দুটি চুক্তি সই

বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কে আজ ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী

বৈঠকে শেখ হাসিনা-ইমানুয়েল ম্যাক্রোঁ 

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরাসি প্রেসিডেন্টের শ্রদ্ধা

ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় 

বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম