বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে কংগ্রেসম্যানের ক্ষোভ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০১

মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্থনি পি ডি’ এসপোসিটো বলেছেন যে তিনি স্টেট ডিপার্টমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তা জানতে চাইবেন।

তিনি বলেন, ‘ক্যাপিটল হিলে ফিরে আসার পর, আমি আমার সহকর্মীদের, স্টেট ডিপার্টমেন্ট ও হোমল্যান্ড ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী কীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তা আমি জিজ্ঞাসা করবো।’

হোমল্যান্ড সিকিউরিটি সম্পর্কিত মার্কিন কংগ্রেস কমিটির সদস্য এবং জরুরি ব্যবস্থাপনা ও প্রযুক্তি বিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান অ্যান্থনি নিউইয়র্কে একটি মতবিনিময় সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় পাওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ প্রবাসীদের সংগঠন ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ বৃহস্পতিবার লং আইল্যান্ডের একটি পার্টি হলে এ সভার আয়োজন করে। সভায় কংগ্রেসম্যান বলেন, ‘মাতৃভূমির বিরুদ্ধে বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারে বাংলাদেশি প্রবাসীদের উদ্বেগ-উৎকণ্ঠা দেখে আমিও বিচলিত হয়ে পড়ি, কারণ আমার নির্বাচনি এলাকার অনেক মানুষই বাংলাদেশি আমেরিকান।’

‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’-এর অন্যতম সংগঠক সাংবাদিক লাবলু আনসার সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীর প্রসঙ্গ তোলেন। এর জবাবে কংগ্রেসম্যান উল্লেখ করেছেন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অ্যাটর্নি জেনারেল বিল বারকে বিষয়টি দেখতে বলেছিলেন। ট্রাম্প ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাওয়ার কারণে এই বিষয়ে কোনও উন্নয়ন হয়নি, তিনি উল্লেখ করেছেন। তিনি রাশেদ চৌধুরী ইস্যুতে বাংলাদেশি আমেরিকানদের প্রতি তাকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করার আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র রাশেদ চৌধুরীর মতো কোনও বড় অপরাধী বা মানবাধিকার লঙ্ঘনকারীর জন্য নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না। সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু