উত্তরায় গ্যাসের চুলা বিস্ফোরণ

দুই সন্তানের পর চলে গেলেন বাবাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৯

দুই সন্তানের পর চলে গেলেন বাবাও রাজধানীর উত্তরায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনেওয়াজ (৫০) মারা গেছেন। শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মুরশেদ ও ডা. জাকারিয়া। আগুনে প্রকৌশলী শাহনেওয়াজের শরীরের ৯৫ ভাগ পুড়ে যায় বলেও জানিয়েছেন তারা।
উত্তরায় গ্যাসের চুলা বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জন।
এর আগে শুক্রবার সকালে প্রকৌশলী শাহনেওয়াজের বড় দুই ছেলে সারলিন (১৫) আর জারিফ (৯) মারা যান। এছাড়া হাসপাতালের বিছানায় এখনও মারাত্মক দগ্ধ অবস্থায় কাঁতরাচ্ছেন তার স্ত্রী সুমাইয়া আক্তার।
উল্লেখ্য, শুক্রবার ভোরে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির সপ্তম তলার ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে তার আগেই সব শেষ। একটি সংসার পুড়ে ছাই হয়ে গেছে। গত ২০ ফেব্রুয়ারি মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনেওয়াজ (৫০) তার পরিবার নিয়ে ওই ভাড়া বাসায় উঠেছিলেন।

এমএম/এসএম/ এপিএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম