দেশে আন্তর্জাতিক মানের থিয়েটার হল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে  আন্তর্জাতিক মানের থিয়েটার হল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এর জন্য সরকার প্রয়োজনীয় উদোগ নেবে। ইতোমধ্যে এ ব্যাপারে অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। শনিবার বিকেলে বেইলি রোডে অবস্থিত মহিলা সমিতি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের এ থিয়েটার হলের জন্যে একটি জায়গাও নির্ধারণ করে রেখেছি। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে ওপারে একটি কনভেনশন সেন্টার হবে। সেখানেও এ আন্তর্জাতিক থিয়েটার হল হতে পারে।
দেশে শিল্প-সংস্কৃতির বিকাশ প্রয়োজন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, সরকার সব সময় শিল্প-সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান। আরও বক্তব্য রাখেন মহিলা সমিতির সভাপতি সেতারা আহসানউল্লাহ, সাধারণ সম্পাদক তানিয়া বখত প্রমুখ।
/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম