ছোট হলেও পর্যবেক্ষক দল পাঠাতে ইইউকে সিইসির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৫

ছোট পরিসরে হলেও দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল পাঠাবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এমন আশার বিষয়টি ব্যক্ত করে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইইউ’র চিঠির জবাব দিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবিব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না কেন, সে বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়কে ইতোমধ্যে জানিয়েছে। তাদের বাজেট স্বল্পতার কথা জানিয়েছে। তবে পর্যবেক্ষক পাঠাবে না বলেনি। পূর্ণাঙ্গ দল পাঠাবে না বলে জানিয়েছে। ছোট করে পাঠাবে কী পাঠাবে না এটাও উল্লেখ করেনি।’

তিনি বলেন, ‘তারা কিন্তু ছোট পরিসরে যে পাঠাবে না, তা বলেনি। আমরা আশা করতে পারি, যত বেশি পর্যবেক্ষক ইলেকশন প্রসেসটা মনিটর করবে, সেটা অবজারভার দিয়ে হোক, সাংবাদিক হোক, যত বেশি থাকবে তা স্বচ্ছ হবে। আমাদের আশা সবসময় থাকবে। দেশি-আন্তর্জাতিক যত বেশি অবজারভার থাকবে, আমাদের জন্য ভালো হবে। নির্বাচন যত বেশি মনিটর হবে, তত আমাদের ওপর চাপ পড়বে। আমাদের মধ্যে উপলব্ধি থাকবে—সবাই আমাদের দেখছে। এতে নির্বাচন সুষ্ঠু হবে।’

ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া চিঠির জবাব প্রসঙ্গে এই কমিশনার বলেন, ‘সিইসি মহোদয় ইইউ’র চিঠির জবাব দিয়েছেন। চিঠি পাওয়ার কথা জানিয়ে (সিইসির চিঠিতে) বলা হয়েছে—সরকার ও সবার কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছি, সবার সহযোগিতা নিয়ে আমরা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।’

ইইউকে দেওয়া সিইসির চিঠির প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘আগের মতো সবসময় যে সহযোগিতা পেয়ে এসেছি, তা যেন অব্যাহত থাকে, তা আশা প্রকাশ করেছেন সিইসি। আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, ছোট পরিসরে হলেও ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক টিম নির্বাচনে থাকবে।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
ইউরোপে ট্রাম্পের ইরান যুদ্ধের বিরোধিতার নেতৃত্বে কেন স্পেন
সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের