খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আবার জেলে গিয়ে আবেদন করতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য আদালতের কাছে আবেদন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘তাদের যদি (বিদেশে যাওয়া অনুমতি) চাইতে হয়, তাহলে আবার আদালতে যেতে হবে। আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপ করার কোনও সুযোগ নেই।’

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় বুধবার (২৭ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

সাক্ষাৎকারে ভয়েস অব আমেরিকার সাংবাদিক শতরূপা বড়ুয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ তুলে তাকে বিদেশে পাঠানোর বিষয়টি সরকার পুনর্বিবেচনা করবে কিনা জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে বা কোনও দেশ সেটা দেবে?’

তাদের আবার আদালতে আবেদন করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেটুকু করতে পেরেছি তার জন্য, আমার যেটুকু সরকার প্রধান হিসেবে ক্ষমতা আছে, সেখানে— তার সাজাটা স্থগিত করে বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়েছে এবং চিকিৎসা নিচ্ছে। সে নিজেই চিকিৎসা নিচ্ছেন এখন, বাংলাদেশের সবচেয়ে দামী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

বিদেশে চিকিৎসা নিতে যেতে হলে খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আর যদি তাকে যেতে হয় (দেশের) বাইরে, তাহলে এখন যে আমি তাকে বাসায় থাকার অনুমতিটা দিয়েছি, এটা আমাকে তুলে নিতে হবে। তাকে (খালেদা জিয়া) আবার জেলে যেতে হবে এবং আদালতে যেতে হবে। আদালতের কাছে আবেদন করতে হবে। আদালত যদি রায় দেয়, তখন সে যেতে পারবে। এটা হলো বাস্তবতা।’

/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী