তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারও সঙ্গে কথা হয়নি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৩, ১৮:২৬আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৮:২৮

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কারও সঙ্গে কথা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘(যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরে) কেউ আমাকে এ কথা (তত্ত্বাবধায়ক সরকার ইস্যু) জিজ্ঞাসা করেনি। আসলে এ ব্যাপারে কোনও কথাই হয়নি।’

শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় গণভবনে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্য শেষ হলে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানতে চান, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক নিয়ে কোনও কথা বলেছেন কিনা? এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘‘না, আমার তো মনে পড়ে না। এ ধরনের কোনও কথা হয়নি।’ 

প্রধানমন্ত্রী ‍উল্টো জানতে চান ‘এ ধরনের কোনও কথা কোথাও হয়েছে কী না?’ জবাবে প্রশ্নকারী ওই সাংবাদিক বলেন, ‘এমনটা শোনা গেছে’। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘এরকম কোনও হয়নি। তত্ত্বাবধায়ক সরকার-টরকার নিয়ে কেউ কোনও কথা বলেননি। আর তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা ২০০৭-০৮ এ হয়ে গেছে না আমাদের! তারপর আবার কেউ কি চায়? চাইতে পারে? আর এই ব্যবস্থাটা তো বিএনপিই নষ্ট করছে। এই সিস্টেমটা (তত্ত্বাবধায়ক সরকার) তো বিএনপি নষ্ট করে দিয়েছে।’

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম