রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানায় ডিবির অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৩

ডিবি পুলিশ রাজধানীর দক্ষিণখান থানার দলিয়া পাড়ার একটি বাসার ভেতরে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে যৌথভাবে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরেরিজম (সিটি)।
শনিবার দিবাগত মধ্যরাত থেকে রবিবার বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়। এসময় দুটি তাজা বোমা, বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এই সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ । গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মহানগর দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাড্ডা থেকে গ্রেফতারকৃত দুই জঙ্গির তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের দলিয়া পাড়ার ২৪২ নাম্বার বাড়ির ছয় তলা ভবনের চতুর্থ তলায় এই আস্তানাটি গেড়েছিল জঙ্গিরা। মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের জঙ্গি আস্তানার সঙ্গে এই আস্তানার মিল রয়েছে।
তিনি আরও জানান, সেখান থেকে অভিযান চালিয়ে দুটি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
/এআরআর/এসএম/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম