নাশকতা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়সহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি হবে ৬ জুন, এ দিন ধার্য করেন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক রুহুল আমিন ।
রবিবার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও মির্জা ফখরুল আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে এ নতুন দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জন নেতার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ।
২০১২ সালের ৩১ মে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
টিএইচ/এপিএইচ/








