‘স্মার্ট বাংলাদেশ’ নিয়ে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩, ০২:০৮আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০২:০৮

২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের পদক্ষেপ উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ অক্টোবর) গণভবনে এক অনুষ্ঠানে এসব স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও স্যুভেনির অবমুক্ত করেন।

এসময় আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংগঠনে বাংলাদেশের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিট স্যুভেনির শিট, একটি ১০ টাকার উদ্বোধনী খাম এবং একটি ৫ টাকার ডাটা কার্ডও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বিশেষ সীলমোহর ব্যবহার করেন।

আন্তর্জাতিক সিভিল এভিয়েশনে বাংলাদেশের সদস্যপদের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিটও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী (ছবি: ফোকাস বাংলা)

ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে এসব স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড বিক্রি করা হবে এবং পরে অন্যান্য জিপিওতে ও সারাদেশে প্রধান ডাকঘরে পাওয়া যাবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, ডাক অধিদফতরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এসময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম