সাউথ এশিয়ান (এসএ) গেমসের রেসলার ডিসিপ্লিনে তাম্রপদক বিজয়ী চার পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের সদর দফতরে তিনি এ পুরস্কার তুলে দেন।
তাম্রপদক বিজয়ীরা হলেন - এএসআই নাসিমা আক্তার, কনস্টেবল তানজিনা মাসুদ, কনস্টেবল জান্নাতুন নাহার ও কনস্টেবল মো. কামাল হোসেন।
৫৩ কেজি ওজনের তাম্রপদক লাভ করেন এএসআই নাসিমা আক্তার ও ৫৮ কেজি ওজনের তাম্রপদক লাভ করেন কনস্টেবল তানজিনা মাসুদ।
এছাড়া মহিলা বক্সিং কোচ ও রেফারি হিসেবে বাংলাদেশ পুলিশের কনস্টেবল উম্মে জান্নাতুন নাহার এবং কনস্টেবল মো. কামাল হোসেন রেসলিং কোচ হিসেবে দায়িত্ব পালনে কৃতিত্ব দেখিয়েছেন।
গত ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের গৌহাটি ও শিলং-এ ১২ তম সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়।
জেইউ/এপিএইচ/








