‘আন্তর্জাতিক মোড়লরা বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে চাচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৮:৫৫আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৮:৫৫

আন্তর্জাতিক মোড়লরা বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে চাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আ স ম ফিরোজ। তিনি বলেছেন, এ দেশ যেভাবে অরাজনৈতিক ব্যক্তিদের হাতে... এবং বিশ্ব যেভাবে অরাজনৈতিক লোকদের খুঁজছে, আমরা রাজনৈতিক ব্যক্তিরা হারিয়ে যেতে চাই না।

রবিবার (২২ অক্টোবর) জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সরকার দলীয় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

আ স ম ফিরোজ বলেন.ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের মুসলমানেরা যেভাবে নিহত হচ্ছে, বাংলাদেশের কোন ধর্মীয় রাজনৈতিক দল তাদের (ইসরাইল) বিরুদ্ধে স্টেপ নিচ্ছেন না, কোনও পদক্ষেপ নিচ্ছেন না। কারণ কী? বিদেশিরা চায় এদেশের মৌলভিরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে রাজনীতিতে আসুক।

তিনি বলেন, পরবর্তীতে এ দেশটাকে দখলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে... আবার আমাদের দেশ দখলে নেবে। আমরা যারা রাজনীতিতে সচেতন তাদের উচিত হবে আগামীতে দেশটাকে সুন্দরভাবে গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।

রাজনীতিবিদেরা যাতে রাজনীতিতে থাকতে পারে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আ স ম ফিরোজ। একইসঙ্গে তিনি রাজনীতিবিদেরা যাতে রাজনীতির নীতি মেনে চলে সে আহ্বান জানান। 

দেশের উন্নয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে পারে সেই জন্য সবার কাছে দোয়া চান আ স ম ফিরোজ।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের