প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের ‘আসল আইকন’: মোমেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩, ০৯:০১আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১১:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবজাতির কল্যাণে যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার জন্য ফোরাম সম্মেলনে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে সবচেয়ে আকর্ষণীয় বক্তৃতা দিয়ে গ্লোবাল গেটওয়ে ফোরামের ‘আসল আইকন’ হয়ে উঠেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে সবচেয়ে আকর্ষণীয় বক্তৃতা দিয়ে শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের আসল আইকন বা তারকা হয়ে উঠেছেন।

ব্রাসেলসে প্রধানমন্ত্রীর প্রতিদিনের ব্যস্ততার বিষয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী ফোরাম সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের পূর্ণ দৃষ্টি আকর্ষণ করেছেন।

বৃহস্পতিবার সকালে ফোরামের সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রীর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আগের দিনের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা ও কুশলর বিনিময়ের জন্য সবাই লাইনে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, গত রাতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে উরসুলা ভন ডের লেয়নের দেয়া নৈশভোজে অংশ নেন।

তিনি বলেন, নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অধিবেশনের ভাষণে মুগ্ধ হয়ে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে তাকে ঘিরে থাকায় তিনি ঠিকমতো নৈশভোজ করতে পারেননি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং সকল বাঙালির তাকে নিয়ে গর্ব করা উচিত।

প্রধানমন্ত্রী ফোরামের অংশগ্রহণকারীদের এবং ইইউ নেতাদের কাছ থেকে করতালি পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, পুরো অনুষ্ঠানের আকর্ষণ হয়ে উঠেছেন তিনি।

মোমেন বলেন, আগামী সাধারণ নির্বাচনের মাত্র দুই মাস আগে এ ধরনের প্রশংসা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

তিনি বলেন, পুরো অনুষ্ঠানের আকর্ষণ হয়ে উঠেছেন শেখ হাসিনা।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ২৪ অক্টোবর ব্রাসেলসে আসেন। বৃহস্পতিবার রাতে তিনি ব্রাসেলস থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম