কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে আগামী বছর: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১৪:২৩আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৪:৪৪

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এমআরটি লাইন-৬ মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ ৪ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৩০ সাল পর্যন্ত ছয়টি লাইনের কাজের পরিকল্পনা শুরু করেছিলাম। আগামী বছর কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধনের দিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট স্টেশনে ট্রেন থামবে।

তিনি আরও বলেন, এ দিন (৪ নভেম্বর) এমআরটি লাইন-৫-এর নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার পাতাল রেল আর সাড়ে ৬ কিমি উড়াল সড়ক নির্মাণ করা হবে। এদিন উত্তরা থেকে আগারগাঁও অংশের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এছাড়া আগের মতো শুক্রবার মেট্রোরেলের চলাচল বন্ধ থাকবে। এদিন বিকাল ৪টায় মতিঝিলের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম