সৌদি নারী সম্মেলনে প্রধানমন্ত্রী অন্যতম প্রধান বক্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১৬:৫৮আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৭:৩৫

ইসলামি সহযোগী সংস্থা ও সৌদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামে নারীর অবস্থান শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দা সফর করবেন। আগামী ৬ থেকে ৭ নভেম্বর সম্মেলনে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় ইসলাম যে ইতিবাচক ভূমিকা পালন করে তা নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী সেখানে অন্যতম প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘ইসলামি শিক্ষা ও মর্যাদা যে নারীর মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে সেদিকেও আলোকপাত করা হবে। একইসঙ্গে ইসলামের সূচনা লগ্ন থেকে মুসলিম নারীরা সম্মানের সঙ্গে যে অবদান রেখেছেন তা তুলে ধরা হবে। বিশ্বের ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া থেকে মুসলিম নারীদের কীভাবে রক্ষা করা যায় তা আলোচিত হবে বলে আশা করা যাচ্ছে।’

এই ফোরামে ইরান ও বেনিনের উপ-রাষ্ট্রপতি, স্বাগতিক সৌদি আরব ও ইন্দোনেশিয়াসহ ওআইসিভুক্ত বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ অনেক মন্ত্রী, জাতিসংঘের উপ-মহাসচিব, আরব লীগের মহাসচিব, সৌদি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী অংশ নেবেন বলেও তিনি জানান।

মোমেন বলেন, মুসলিম বিশ্বের মধ্যে নারী সরকারপ্রধানদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে উল্লেখযোগ্য। ৬ নভেম্বর সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অন্যতম প্রধান বক্তা। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিয়ে তার সরকারের গৃহীত নানা উদ্যোগ তুলে ধরবেন। এছাড়াও প্রধানমন্ত্রী গাজায় ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে।

সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী মক্কা শরীফে পবিত্র ওমরাহ পালন ও মদিনা শরিফে নবীর (সা.) রওজা মোবারক জিয়ারত করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম