শ্রীলঙ্কাকে ওষুধ উপহার দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১৮:২৮আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৮:২৮

বন্ধুত্বের নিদর্শন হিসেবে শ্রীলঙ্কাকে মেডিক্যাল সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের হাতে চালান সামগ্রীর কয়েকটি বক্স তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বন্ধুত্বের সম্পর্কের প্রতিফলন হচ্ছে ওই উপহার পাঠানো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে যেকোনও দেশ, বিশেষ করে এই অঞ্চলে কেউ যদি বিপদে পড়ে, বাংলাদেশ সবসময় তার হাত এগিয়ে দেওয়ার চেষ্টা করে।

এর আগেও বাংলাদেশ শ্রীলঙ্কাকে ওষুধ উপহার দিয়েছিল। এছাড়া আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, তুরস্ক ও ফিলিস্তিনের জন্য বিভিন্ন ওষুধ ও অন্যান্য পণ্য পাঠিয়েছিল বাংলাদেশ।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি