বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়নি: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৩, ১৭:১১আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৭:৪৯

রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপি নেতাদের ধরা হয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। রবিবার (৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ দাবি করেন।

এর আগে এদিন সকালে তিনি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে নিজের কক্ষে যাওয়ার সময় করিডোরে চলমান বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু মন্ত্রী প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি না হলেও পরে প্রশ্নের উত্তর দেন।

পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইজিপি সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন, আমরা আমাদের সব বিষয় নিয়ে আলোচনা করেছি।

বিএনপির নেতাদের নামে মামলা নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের কোনও জবাব দেননি আইনমন্ত্রী।

বিএনপি নেতাদের ধরপাকড়ের বিষয়ে তিনি বলেন, আমার মনে হয় এ প্রশ্নের জবাবটা সঠিকভাবে যে জায়গায় পাবেন, সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, উনাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি। উনাদের অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এটার কোনও কানেকশন (সংযোগ) নেই।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম