তিন গোয়েন্দা সংস্থার প্রধানকে নিয়ে বৈঠক করলেন সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৩, ২১:৩৬আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ২১:৩৬

সরকারের তিন গোয়েন্দা সংস্থার প্রধানকে নিয়ে পৃথক বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (৭ নভেম্বর) এই বৈঠকগুলো হয়।

জানা গেছে, সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম সিইসির সঙ্গে আলাদা বৈঠক করেন সিইসি। বিকালে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের।

ডিজিএফআই, এসবি ও এনএসআইয়ের প্রধানেরা সিইসির সঙ্গে বৈঠকে কী বিষয়ে আলোচনা করেছেন—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘সিইসি স্যারের সঙ্গে কী আলাপ হয়েছে, সেটা আমি কীভাবে জানবো? যেহেতু সামনে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত অন্যান্য বিষয় রয়েছে, এজাতীয় সাক্ষাৎ, আলোচনা প্রতিদিনই হতে পারে। আপনারা যেমন আমাদের কাছে প্রতিদিন তথ্য চাইছেন, এ তথ্যগুলো দিতে গেলে আমাদেরও তথ্য সংগ্রহ করতে হবে।’

কয়েকটি সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে মতানৈক্য রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব দাবি করেন, নির্বাচন কমিশনারদের মধ্যে কোনও মতবিরোধ নেই।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার জন্য আগামী বৃহস্পতিবার (৯ নভেম্বর) বঙ্গভবনে যাবেন নির্বাচন কমিশনাররা। এর পরের সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হতে পারে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম