বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে চায় স্কটল্যান্ড

বাংরা ট্রিবিউন ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ১৫:২৯ আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৬:২১

স্কটল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক দলের ছয় সদস্যের  পার্লামেন্টারি গ্রুপের (সিপিজি)একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করে। এ সময় তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।

সোমবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক সংবাদ সম্মেলনে জানান, স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে প্রতিনিধিত্বকারী দলটির নেতৃত্ব দেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— মাইলস ব্রিগস, ইভলিন টুইড, জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মো. লুৎফুর রহমান।

স্কটিশ সংসদ সদস্যরা বলেন, ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

ফয়সল চৌধুরী বলেন, স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

প্রতিনিধি দল গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশি প্রবাসীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে জড়িত এবং বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশি দেশটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগীয় প্রধানের বৈঠক
সাংবাদিক পরিচয় জানার পরই হামলা, সাভারে আহত ৩ গণমাধ্যমকর্মী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
সর্বশেষ খবর
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৭
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৭
অন্তরঙ্গ ভিডিও ধারণ করে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার
অন্তরঙ্গ ভিডিও ধারণ করে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার
উদয়ন স্কুলে কী হচ্ছে
উদয়ন স্কুলে কী হচ্ছে
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, ফলাফল মেনে নিলেন ট্রাম্প
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, ফলাফল মেনে নিলেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান