বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিকদের আবেদনের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১৭:৪৭আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৮:০২

দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) শেষ হওয়া প্রথম দফার সময়সীমার মধ্যে ১২টি দেশের পর্যবেক্ষক ও সাংবাদিক এবং ৪টি সংস্থা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগ্রহ জানিয়ে আবেদন করেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি সংস্থা সময় বাড়ানোর জন্য ইসি বরাবর আবেদন করেছে। কমিশন আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আন্তর্জাতিক সংস্থা ও ব্যক্তি পর্যায়ে আবেদনে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে দাবি করে এই অতিরিক্ত সচিব বলেন, ‘আমরা মনে করি, সাড়া ভালো পেয়েছি। তারা সময় বাড়ানোর আবেদন করেছে। আমরা আশা করছি, এই সংখ্যা আরও বাড়তে পারে।’

তিনি জানান, এ পর্যন্ত ১২টি দেশের বিভিন্ন পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন পেয়েছি। সংখ্যা বিবেচনা করলে ৩০ থেকে ৩২ জন। এ সংখ্যা আরও বাড়তে পারে। সংস্থা হিসেবে ৪টি আসার জন্য আবেদন করেছে। তারা হচ্ছেন— আফ্রিকান ইলেকট্ররাল ইউনিয়নের ১১ জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের ৪ জন, এনডিআই ও আইআরআইর ৫ জন এবং ইউরোপীয় ইউনিয়নের ৪ জন।

পর্যবেক্ষণের জন্য ইসি কাউকে আমন্ত্রণ জানাবে না উল্লেখ করে সচিব বলেন, ‘আমরা কাউকে আমন্ত্রণ জানাবো না। আমরা বিভিন্ন সময়ে যাদের কাছ থেকে আমন্ত্রণ পাই, তাদের কেবল আমন্ত্রণ জানাবো।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী