রংপুরে মানহানির মামলায় মাহফুজ আনামের জামিন (ভিডিও)

রংপুর প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ১২:১১আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৪:১৬
video

আদালতে মাহফুজ আনাম দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে এক হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার সকালে মাহফুজ আনাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শফিউল আলম তা মঞ্জুর করেন।
মাহফুজ আনামের পক্ষে রংপুরের সিনিয়র আইনজীবী মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। বাদী পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেকসহ একাধিক আইনজীবী। এসময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রসঙ্গত, রংপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মাওলা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করেন।

/জেবি/এসটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম