ভোটে বিদেশি পর্যবেক্ষকদের জন্য কী ব্যবস্থা, জানালো ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৩, ১৪:৪৯আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৪:৪৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা, আবাসন সেবাসহ সার্বিক প্রস্তুতির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সঙ্গে সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ নভেম্বর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তাই শুধু নয়, যারা নিজ খরচে আসবেন; তারা কোন হোটেলে থাকবেন, কোন এলাকায় পর্যবেক্ষণে যাবেন এবং আমন্ত্রিত অতিথিদের তাদের নিরাপত্তা ব্যবস্থা, সব মিলিয়ে কমপ্লিট সিদ্ধান্ত নিতে এ সভা করা হয়েছে।’

সচিব জানান, সার্বিক বিষয়ে বিমান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় বিমানবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এ সভা হয়েছে। এটা একটা গতানুগতিক সভা। কেননা প্রতিটি সংসদ নির্বাচনের পূর্বেই এই ধরনের সভা হয়। এতে করণীয় কী, আবাসন, বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা এসব নিয়ে সভা হয়ে থাকে। তার আলোকেই আজকের সভাটি হয়েছে।

৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে কত সংখ্যক বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক ও আমন্ত্রিত অতিথি আসছেন তা চূড়ান্ত হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।

বিদেশি ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠান; যারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন— তাদের আসার পর থেকে দেশে ব্যবস্থাপনা সংক্রান্ত যেসব দফতর, মন্ত্রণালয় সম্পৃক্ত এ সভা তাদের সঙ্গে বলে জানান সচিব। তিনি বলেন, ‘এই সভার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের যে বৈদেশিক পর্যবেক্ষক নীতিমালা আছে, তা অনুসরণ করে যারা নিজ খরচে পর্যবেক্ষণ করতে চান তাদের আগমন এবং ইসি থেকে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সেই আমন্ত্রিত মেহমানদের কীভাবে একটি নিরবচ্ছিন্ন সেবা দেওয়া।’

ইসির প্রস্তুতির বিষয়ে সচিব বলেন, ‘বিদেশি মেহমানদের জন্য বিমানবন্দরে আমরা একটা হেল্প ডেস্ক করি, যেন সহজেই ইমিগ্রেশন সম্পন্ন করে নির্ধারিত হোটেলে যাবেন। সেখানেও একটা হেল্প ডেস্ক করে থাকি, সেখান থেকে তারা যেন নির্বাচন সংক্রান্ত তথ্য সাংবাদিকরা নিতে পারেন। সভায় তারা কোনও হোটেল থাকবেন, তা চূড়ান্ত হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টিও চূড়ান্ত হয়েছে। হঠাৎ অসুস্থ হলে স্বাস্থ্যসেবার বিষয়টি আলোচনা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, ‘যেসব বিদেশি পর্যবেক্ষক নিজেদের খরচে আসবেন তারা ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর ইসির আমন্ত্রিতরা ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। সেক্ষেত্রে নিজ খরচে বিদেশি পর্যবেক্ষকদের সংখ্যা ৭ ডিসেম্বরের পর এবং আমন্ত্রিত অতিথি কতজন আসছেন তা ১৬ ডিসেম্বরের পর জানা যাবে।’

ইতিমধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণের জন্য আবেদন জানিয়েছে। আর ৩৮টি দেশ ও চারটি সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে ইসি।

তিনি বলেন, ‘কত জন আসবেন, কোন ক্যাটাগরির আসবেন, সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। যেমন— অতিথি প্রধান নির্বাচন কমিশনার হলে একরকম, আর সচিব হলে আরেক রকম হবে, আবার নির্বাচন কমিশনার হলে নিরাপত্তা একরকম হবে। কাজেই কারা আসবেন, তা না জানা পর্যন্ত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে বলতে পারবো না। তবে তাদের নিরাপত্তাসহ সব ব্যবস্থাই সুন্দরভাবে করা হবে।’

বিদেশি পর্যবেক্ষকদের আবেদন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে নীতিমালা অনুযায়ী যাদের অনাপত্তি থাকবে, তাদের অনুমোদন দেবে কমিশন।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম