স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  

২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে থেকে ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জনের ম‌নোনয়নপত্র বাতিল, একজনের স্থগিত এবং স্পিকারসহ ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

বৈধ সংসদ সদস্য প্রার্থীরা হ‌লেন-আওয়ামী লীগ ম‌নোনীত ড. শিরীন শারমিন চৌধুরী (নৌকা), জাতীয় পা‌র্টির নূর আলম যাদু মিয়া (লাঙ্গল), ন‌্যাশনাল পিপলস্ পা‌র্টির হুমায়ুন ইজাজ (আম) এবং কল‌্যাণ পা‌র্টির জাকারিয়া হোসেন।

যাদের মনোনয়নপত্র বা‌তিল হয়েছে তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী ‌সিরাজুল ইসলাম সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী। তাদের ১ পারসেন্ট ভোটারের সই না মেলায় মনোনয়ন বাতিল করেছেন রিটা‌র্নিং কর্মকর্তা। এ দিকে তৃণমূল বিএন‌পি'র প্রার্থী ইকবাল হোসেন মামলার তথ্য গোপন করায় এবং অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. মাহবুল আলম ফরম সঠিকভাবে পূরন না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। জাকের পা‌র্টির প্রার্থী বেদারুল ইসলাম আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার প্রার্থীতা স্থগিত ক‌রে‌ছেন রিটা‌র্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোবাশ্বের হাসান।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হতো: স্পিকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম