বাংলাদেশে পশ্চিমাদের যেকোনও নিষেধাজ্ঞার বিরোধী রাশিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:০৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:২৮

বাংলাদেশে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের যেকোনও ধরনের নিষেধাজ্ঞার বিরোধী রাশিয়া বলে জানিয়েছেন ঢাকায় কর্মরত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার মিন্টিটস্কি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতা সাংবাদিক ফোরাম’ আয়োজিত ‘টকস উইথ দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানের সভাপতি খায়রুল আলম সূচনা বক্তব্য দেন এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বক্তব্য রাখেন।

রাষ্ট্রদূত বলেন, ‘পশ্চিমা বিশ্বের এককভাবে নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না রাশিয়া। আমরা শুধু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাকে মেনে চলি।’

তিনি বলেন, ‘আমি আশা করি, এখানে কিছুই হবে না। আপনি জিজ্ঞাসা করেছেন—ভবিষ্যতে কী হতে পারে? কিন্তু ভবিষ্যতে কী হবে সেটি আমরা জানি না।’

পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে কিনা, জানতে চাইলে আলেক্সান্ডার মিন্টিটস্কি বলেন, ‘অবশ্যই করছে। মুখপাত্র (রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের) মারিয়া জাখারোভা তার বিবৃতিতে সম্প্রতি হস্তক্ষেপের বিষয়ে বলেছেন।’

রাশিয়ার মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ আরও কয়েকটি পশ্চিমা বিশ্বের রাষ্ট্রদূত এর (অভ্যন্তরীণ হস্তক্ষেপ) সঙ্গে জড়িত ছিল বলে রাষ্ট্রদূত জানান।

বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুক নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘আমরা দেখছি যে বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুকে যেকোনও ধরনের জোটের বিরোধী অবস্থান। এটিতে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার বিষয়ে বলা হয়েছে। এটি অত্যন্ত ভালো।’

বাংলাদেশের নীতি হচ্ছে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, বাংলাদেশের এটি অব্যাহত রাখা উচিত বলে তিনি জানান।

বাণিজ্য সহযোগিতা

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হচ্ছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

রাষ্ট্রদূত বলেন, ‘২০২১ সালে আমাদের মধ্যে বাণিজ্য ছিল প্রায় ৩০০ কোটি ডলারের। পরে এটি ৬৫ কোটি ডলারে নেমে আসে। আমরা বিশ্বাস করি, এ বছর এটি আবারও আগের জায়গায় ফিরে যাবে।’

রাশিয়ার কোম্পানিগুলো বাংলাদেশকে ১০ লাখ টন শস্য এবং ৫ লাখ টন পটাশিয়াম ক্লোরাইড সরবরাহ করতে তৈরি আছে বলে তিনি জানান।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী  চলছে।

সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের দেওয়া বক্তব্যের তথ্য উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, রূপপুরের কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি ২ শতাংশ বেড়ে যেতে পারে। ৮০ জনের বেশি বাংলাদেশি নিউক্লিয়ার স্টাডিজ সম্পন্ন করেছেন। এছাড়া রোসাটম কোম্পানি বাংলাদেশে একটি রিসার্চ রিঅ্যাক্টর স্থাপন করতে চায় বলে জানান রাষ্ট্রদূত।

অভিবাসন

বাংলাদেশি দক্ষ শ্রমিকের চাহিদা বিভিন্ন দেশের মতো রাশিয়াতেও রয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূত আলেক্সান্ডার মিন্টিটস্কি বলেন, ‘গত জুনে জাহাজ তৈরি ও নির্মাণ শিল্পে কাজ করার জন্য প্রথম ব্যাচের বাংলাদেশিরা রাশিয়ায় গেছে। আমরা আরও বাংলাদেশি শ্রমিক নেওয়ার জন্য তৈরি।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী