মন্ত্রিপরিষদ বৈঠক নিয়ে যা জানালেন সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৩, ১৭:২৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৯:০১

নির্বাচনের আগে মন্ত্রিপরিষদ বৈঠক বা ক্যাবিনেট মিটিং আর হবে কিনা, সেটা এখনই  বলা যাবে না। এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, সরকার যদি মনে করে কোনও গুরুত্বপূর্ণ আইন বা বিষয় রয়েছে আলোচনার জন্য, তখন ক্যাবিনেট বৈঠক হতে পারে।

আজ সোমবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এক প্রশ্নের জবাবে সচিব এই তথ্য জানান। এর আগে সোমবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক হয়।

সচিব জানান, আজকের মন্ত্রিপরিষদ বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে বিমান চলাচল করতে হলে সেখানকার স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক (ছবি: ফোকাস বাংলা)

এছাড়া, জামালপুর জেলার মাদারগঞ্জে সাড়ে ৩০০ একর জমিতে ‘মাদারগঞ্জ সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কিয়ার চায়না এবং বিআর পাওয়ারজেন লিমিটেডের যৌথ উদ্যোগে এটি নির্মাণ হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ভোলায় যে গ্যাস পাওয়া গেছে সেটা স্থানীয়ভাবে সার কারখানা নির্মাণ করে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো ঢাকায় এনে সিলিন্ডারে করে ব্যবহার হচ্ছে এখন, যদিও তা সামান্য। তাই এটাকে যথাযথ ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এছাড়া আজ মন্ত্রিসভা ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা-২০২৩’-এর খসড়া অনুমোদন করেছে। পর্যটকদের আকর্ষণ করতে হলে এই নীতিমালার আওতায় পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে সমুদ্রবন্দরের পাশে। কোথায় কোথায় পর্যটনকেন্দ্র হবে সেটা নির্ধারণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম